1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

*মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন।

এম বাদল খন্দকার ( স্টাফ রিপোর্টার)

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে *বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা শাখায় পক্ষ থেকে।

আজ ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর জেনারেল অব. মোঃ মেজবাহ উদ্দিন-এর তত্ত্বাবধানে ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক।বিবৃতিতে
সংগঠনের *সভাপতি এম বাদল খন্দকার বলেন- আমরা বিশ্বাস করি আপনার প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনি জাতির অভিভাবক। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনি দেশের সকল মানুষকে এক সুতোয় গাঁথবেন।

তিনি আরও বলেন- বর্তমান সময়ে সাংবাদিকদের উপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সে বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকা আমাদের পেশার নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে।

পরিশেষে বাংলাদেশ প্রেসক্লাবেরপক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সফল রাষ্ট্রপরিচালনা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট