
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম
নিজস্ব প্রতিবেদক
তারিখ: ২০ আগস্ট ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর জেনারেল অব. মোঃ মেজবাহ উদ্দিন-এর তত্ত্বাবধানে ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এক।বিবৃতিতে
সংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- আমরা বিশ্বাস করি আপনার প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনি জাতির অভিভাবক। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনি দেশের সকল মানুষকে এক সুতোয় গাঁথবেন।
তিনি আরও বলেন- বর্তমান সময়ে সাংবাদিকদের উপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সে বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকা আমাদের পেশার নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে।
পরিশেষে ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সফল রাষ্ট্রপরিচালনা কামনা করা হয়।