1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোহনগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোহনগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মো: শাহরিয়ার
রাজিবপুর প্রতিনিধি:
২০ আগষ্ট ২০২৬

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকারপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে মোছাঃ নুরি নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুরি নুর ইসলাম (পাগলা)-এর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধু-বান্ধবীর সঙ্গে নুরি স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায়। পরে তাকে আর পানির ওপরে দেখা না গেলে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মোহনগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর পুলিশ সদস্যরা নুরিকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নুরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, নুরি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে এভাবে তার মৃত্যু হবে, তা কেউই ধারণা করতে পারেননি। ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় শিশুদের জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে সাঁতার না জানা শিশুদের পুকুরে গোসলের সময় বড়দের নজরদারিতে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

পুলিশের উদ্ধার তৎপরতার পর নুরিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট