1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির হাঁড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন ।। আহ্বায়ক – সাইফুল্লাহ ঢালী, সদস্য সচিব – তুহিন গাজী ।।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন।।
আহ্বায়ক-সাইফুল্লাহ ঢালী,সদস্য সচিব-তুহিন গাজী

এস,এম মোস্তাফিজুর রহমান।।সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে।
তারা হলেন—অ্যাডভোকেট খালিদ হোসেন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,এনায়েত ফেরদৌস, কাজী তারিক আহমদ ও কামরুল হাসান।
আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ সাইফুল্লাহ ঢালী,যুগ্ম আহ্বায়ক রজব আলী গাজী,সদস্য সচিব মোঃ তুহিন গাজী,যুগ্ম সদস্য সচিব মোঃ হাসান খা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,ক্রীড়া সম্পাদক শামীম খান,দপ্তর সম্পাদক গৌতম সরকার,কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম,প্রচার সম্পাদক বিরুসিন্ধু মল্লিক, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোঃ সাগর হোসেন এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ ইফাত হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফ হোসেন,মোঃ নাঈম,আলামিন,হযরত,মোঃ শিমুল হোসেন ও রায়হান।
সংগঠন সূত্রে জানা গেছে,কমিটি গঠনের পাশাপাশি ইতোমধ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং এলাকায় সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এছাড়া কিছুদিন আগে ক্লাবের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রত্যেক মেডেল দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে,ভবিষ্যতে বিভিন্ন এলাকায় জার্সি,ফুটবলসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষার্থী ও পাঠকদের জন্য পত্র-পত্রিকা ও প্রয়োজনীয় বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। ক্রীড়ার পাশাপাশি শিক্ষা,সাহিত্য ও পাঠাভ্যাসের প্রসার ঘটাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,ক্রীড়া,শিক্ষা, সাহিত্য ও পাঠাগার কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ,সৃজনশীল ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই সংগঠনের প্রধান লক্ষ্য। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।#

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি প্রতিনিধি
তাং২১-০৮-২৬ ইং
মোবাঃ০১৯৩৭-৮৭৫০৯০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট