1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠি

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আশাশুনি উপজেলা শাখা এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক-এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,সৎ,যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে লিডারশিপের গুণাবলি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণ,ন্যায়বিচার,জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট