1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেয়ার অভিযোগ।। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন।

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা , প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দার পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাখি নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়ন শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট