1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান।

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

শতবর্ষের সফল ব্যক্তিদের স্মরণ, তাদের অবদান সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘শতবর্ষের সফল ব্যক্তি স্মারক সম্মাননা, প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ছায়ানীড় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। সভাপতিত্ব করেন ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত রাখতে সবাইকে বই পড়ার ওপর বিশেষ জোর দিতে হবে।

তিনি আরও বলেন, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের ধর্ম, দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, তাদের কর্মের মাধ্যমে মূল্যায়ন ও স্মরণ করতে হবে। তাদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরলে তরুণরা সমাজের জন্য ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে ড. ইউসুফ খানের ‘ইতিবাচক চিন্তার মননশীল মানুষ’, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ চাঁদ মিঞার ‘টাঙ্গাইল জেলার সহস্র বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য শিখা অনির্বাণ’, লতিফা আক্তারের ‘লারার হৃদয়ে বাংলাদেশ’, ‘বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন’, লুৎফা আক্তার মিতার ‘আঁখির আলো’, সুবর্ণা রায়ের ‘গল্প সমগ্র’ এবং মো. রুহুল আমিনের ‘নাট্যসম্ভার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আফাজউদ্দিন ফকির, লোকমান হোসেন ফকির, ফকির মাহবুব আনাম ও লুৎফর রহমান মতিন স্মারক সম্মাননা টাঙ্গাইলের বিভিন্ন গুণী ও সফল ব্যক্তিকে প্রদান করা হয়।

তারুণ্য তাওহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছায়ানীড়ের প্রশাসনিক শাহনাজ রহমান, শুভেচ্ছা বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট