1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার ইবি থানাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার ঘোষণা দিয়েছেন ওসি এস এম মামুনুর রশিদ সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরায় কৃষককে হত্যা করে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক ২ জন।

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কৃষককে হত্যা করে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক ২ জন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক জিতেন মন্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে আটক হয়েছে দুই অভিযুক্ত।
শনিবার (২২ আগস্ট) ভোরে সাতক্ষীরার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত কৃষক জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মন্ডলের ছেলে তপন মন্ডল (৩০) ও ভগেন মন্ডল (৩৫)। তারা নিহত জিতেন মন্ডলের আপন চাচাতো ভাই।
গড়িয়াডাঙ্গা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে তাদের ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ও ধারালো অস্ত্রের কোপে জিতেন মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জিতেন মারা যায়। জিতেনের মৃত্যুর খবর শুনে তপন ও ভগেন ভোরে চারাবাড়ি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুইজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।
স্থানীয় বাঁশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, পাচুর ছেলে তপন ও ভগনের সাথে ছিরুর ছেলে জিতেনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই মারামারিতে জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে।’
তিনি আরো বলেন, ‘জিতেনের হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সাথে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট