1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই,সুস্থ ও নিরাপদ সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ আমাদের করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য বার্তার আলোচনাপর্বে যে সকল বিষয়ে আলোচিত হয়:

  • বাড়ির আনাচে কানাচে পানি জমতে না দেওয়া : বাড়ির আঙিনা, ছাদ বা আশপাশে কোনো অবস্থাতেই পানি জমতে দেবেন না।
  • নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা : ফুলের টব, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের মগ/কাপ ও অন্যান্য পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে সেই বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
  • মশারি টানানো: মশার কামড় থেকে নিরাপদ থাকতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
    দ্রুত চিকিৎসা: জ্বর দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি। নিজে সচেতন থাকুন, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
ডা. প্রীতম সরকার, ডা. সিয়াম, ডা. নাদিম, ডা. জুয়েল রানা, ডা. রাজিব, ডা. মুর্শিদা আক্তার মিমি, ডা. হাসিব, ডা. সাবরিনা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: সাইফুল ইসলাম আকন্দসহ অন্যান্য উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সংবাদকর্মী ও হাসপাতালে সংশ্লিষ্ট কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট