1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম সংশ্লিষ্ট ব্যক্তি জানার রাবেয়া সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারওয়ার সিরাজ শুক্লা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার, জনাব কাইয়ুম খান সিদ্দিকী এবং জনাব মো. মজিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা কলেজটির দীর্ঘ ৪৭ বছরের শিক্ষা কার্যক্রম, এলাকার শিক্ষাবিস্তারে এর অবদান এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট