1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর ঘিরে উচ্ছাস।

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস, ক্রীড়া ও রাজনীতিতে নতুন প্রত্যাশা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাতক্ষীরা সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রোববার (৩০ আগস্ট) এই সফর সফল করতে তৃণমূল পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী সাতক্ষীরায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সাড়ে ছয়টায় ঢাকার পল্লবীতে নিজের বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় তালা উপজেলার ইসলামকাটিতে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন আমিনুল হক। এরপর বেলা সোয়া একটায় পাটকেলঘাটা ফুটবল মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন। বিকেল তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সব কর্মসূচি শেষে সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
প্রতিমন্ত্রীর সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট