1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাবনার চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। সভাপতি রকিবুর ।। সাধারণ সম্পাদক সঞ্জিত ।।

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত

চাটমোহর উপজেলা প্রতিনিধিঃ
পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (২৯ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাটমোহর প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (আমার দেশ ও ডেইলি অবজারভার) ও সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছে।

এছাড়া সহ সভাপতি পদে এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ রঞ্জু (কালের কন্ঠ), কোষাধ্যক্ষ পদে প্রভাষক জাকির সেলিম (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে শুভাশিস ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান শিমুল বিশ্বাস (আমার সংবাদ), প্রকাশনা সম্পাদক ইফতেখারুল ইসলাম টুটুল (আমাদের সময়), কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিনুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), এস এম মাসুদ রানা (আর টিভি) ও মোঃ জাহাঙ্গীর আলম (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচিত গণমাধ্যম নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি ও কলামিস্ট, গবেষক-গীতিকার, সাংবাদিক ও পরিবেশ মানবাধিকার কর্মী, দৈনিক বাংলার কথা’র সম্পাদক, পাবনা জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি- গ্রীন পীস বাংলা পাবনা জেলা শাখা) তিনি বলেন, আশা করি ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা ও সত্য তথ্য নির্ভর সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যকে আমানত স্বরুপ যথাযথ রুপে দায়িত্ব পালন করবেন। বর্তমানে মিডিয়া ট্রায়ালে অনেক তথ্য নির্ভর নিউজও বিতর্কিত ভাবে উপস্থাপিত হচ্ছে বলে অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ দাবি করেন। তিনি আরো বলেন, চাটমোহর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। চলনবিলের সম্ভাবনাময় দিকগুলোকে বিশ্বের বুকে লেখনীর আঁচরে তুল ধরতে সদা তৎপর ও সচেষ্ট থেকে কাজ করবে নবনির্বাচিত নেতৃবৃন্দ। সহমর্মিতা প্রকাশ করেন চলতি নির্বাচনে যারা ভালো করতে পারেনি তাদের প্রতি।

কাজ করে কাজ দিয়ে চাটমোহর প্রেসক্লাবকে দেশের সেরা প্রেসক্লাবে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট