1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙ্গে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন। ঘটনাটি ঘটে নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার (১৮ আগস্ট) আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন। পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। শুধু তাই নয় দখল করা জায়গার ওপরস ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। আমরা প্রশাসনের কাছে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি।##ম

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট