1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ।। ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ।।

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
আজ সোমবাব (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার।

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২ জন আসামীকে মৃত্যুদণ্ড ও ৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো, ১নং সাদ্দাম হোসেন স্বাধীন ও মোঃ রাব্বি।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো,
১নং আশিক, ২ নং শাকিল ৩ নং মতিন।
রায়ে পাঁচ আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে এবং অবশিষ্ট অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের (২০ জুলাই) সন্ধ্যার সময় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবীতে আসামীরা হামলা চালায়। চাঁদা না দেওয়ায় তারা দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কূপিয়ে গুরুতর আহত করে। এ সময় হৃদয়ের পিতা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোছাঃ আয়েশা সিদ্দিকা বাদী হয়ে, সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট