1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত । আগৈলঝাড়ায় মহিলাদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ কামড় দিয়ে পালানোর চেষ্টা ।। পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদক কারবারি আটক। বাগেরহাটে প্রস্তুতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরণে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার

আগৈলঝাড়ায় মহিলাদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

মোঃরাছেল
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬)ইং সকাল ১০ ঘটিকার সময় আগৈলঝাড়া উপজেলা সদরের বিভিন্ন রাস্তা র‍্যালী নিয়ে প্রদক্ষিণ করেন। উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাদিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন; গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লা; আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি; গৈলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমদাদুল হাওলাদার; জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ।
এছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আকাশ মাহামুদ, সহ-সাধারণ সম্পাদক মো. রাছেল হাওলাদার, যুবদল নেতা সাইফুল ইসলাম টিটু, আরিফ, মহসিন, মহিলা দলের নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট