1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ কামড় দিয়ে পালানোর চেষ্টা ।। পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদক কারবারি আটক। বাগেরহাটে প্রস্তুতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরণে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিফ চন্দ্র। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট