
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
মোজাম্মেল হক , বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা
প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে ও সিস্টেম সাপোর্ট অফিসার মারছিয়া নওমি রোজার সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক, ৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস,৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ৫ নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের মতামত, চাহিদা ও বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হবে।
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও জীবিকায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা এবং জনগণের সম্মিলিত উদ্যোগই একটি এলাকার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় প