1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত নবীনগরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেফতার মিঠামাইনের তৈমো র হোসেন খান পিপুল রাষ্ট্রপতির এপিএস হলেন । টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবা সহ আটক নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত । আগৈলঝাড়ায় মহিলাদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মিঠামাইনের তৈমো র হোসেন খান পিপুল রাষ্ট্রপতির এপিএস হলেন ।

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মিঠামইনের তৈমোর হোসেন খান বিপুল রাষ্ট্রপতির এপিএস হলেন।

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের কৃতী সন্তান মো. তৈমোর হোসেন খান (বিপুল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই নিয়োগে কিশোরগঞ্জ তথা বৃহত্তর হাওরাঞ্চলে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মিঠামইনের চারিগ্রাম থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে তৈমোর হোসেন খান বিপুলের এই অর্জনকে নিজেদের জন্যও গর্বের বলে মনে করছেন হাওরাঞ্চলের মানুষ। তাঁর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা জানানো হচ্ছে। হাওরবাসীর পক্ষ থেকে মো. তৈমোর হোসেন খান (বিপুল)-এর প্রতি জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সফলতা, দক্ষতা ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। মিঠামইনের মাটি থেকে উঠে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়া তৈমোর হোসেন খান বিপুলের এই সাফল্য হাওরাঞ্চলের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। এর পূর্বে ও বিগত বিএনপি সরকারের আমলে সাবেক রাষ্টপতি বি চৌধুরীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট