1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মনকে দেখতে চাই তৃণমূল বাক প্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম ।। সহায়তা চান পরিবার ।। শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্যোগে ফুটবল বিতরণ লাল মানচিত্রের রক্তক্ষরণ নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে ইনডোর গেমের পুরুস্কা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আগৈলঝাড়ায় ২০০ গ্রাম গাঁজা সহ আটক ২। জন নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৪০ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার আক্কেলপুর গ্রামের মোঃ আসাদুজ্জামানের ছেলে।

জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহ সভাপতি পদে ছিলেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যাচাই করে রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়। তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট