
বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং
বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা বুধবার সরাইল উপজেলার শাহবাজপুরের বাতেন টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নতুন কমিটি অনুমোদন করা হয় এবং কমিটির সদস্যদের সাথে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিষ্টাতা সভাপতি এনামুল হক আরিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের।
উপস্থিত ছিলেন, মোঃ রিপন মিয়া বিশিষ্ট ঠিকাদার,
সাংবাদিক কে, এম, হাবিবুল্লাহ অর্থ সম্পাদক
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা
সাংবাদিক আরিফুল হক হিমন
সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব সদর উপজেলা
সাংবাদিক মনিরুজ্জামান
অর্থ সম্পাদক
বাংলাদেশ প্রেস ক্লাব সদর উপজেলা
সাংবাদিক জাহিদুল মনির
সিনিয়র সহ-সভাপতি
বাংলাদেশ প্রেসক্লাব সদর উপজেলা
সাংবাদিক হৃদয়
সহ সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ প্রেস ক্লাব সদর উপজেলা
বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নতুন কমিটি উপজেলার সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে এবং পাঠকের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।নতুন কমিটি,সভাপতি, সাংবাদিক এম বাদল খন্দকার, সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবদুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক সাংবাদিক রৌনাক খান, সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক সেলিম মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক, সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এডঃ হামিদুল ইসলাম খান, ধম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা,প্রচার সম্পাদক সাংবাদিক আল আমিন বক্স, দফতর সম্পাদক, সাংবাদিক মোঃ পলাশ মিয়া,সদস্য মোঃ শামীম মৃধা, সদস্য জাহিদুর রহমান,
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।