
রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মুনকে দেখতে চায় তৃণমূল।
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা তরিকুল ইসলাম মুনকে দেখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় বেশকিছু নেতাকর্মী ও তরুণ ছাত্র সমাজ।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তরিকুল ইসলাম মুন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়েও তিনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রাজাপুর উপজেলা ছাত্রদলকে উজ্জীবিত রেখেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। পরে ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক, ২০১৬ সালে ক্রীড়া সম্পাদক, ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার শক্ত অবস্থান তৈরি হয়েছে। তরুণ কর্মীদের ভাষ্যমতে বর্তমান প্রেক্ষাপটে রাজাপুর উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে একজন অভিজ্ঞ ও রাজপথকেন্দ্রিক নেতার প্রয়োজন, আর সেই জায়গায় তরিকুল ইসলাম মুনের বিকল্প নেই।
একাধিক তরুণ কর্মীরা বলেন, “আমরা এমন একজন ছাত্র দলের নেতা চাই যিনি সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকবেন এবং রাজপথে বুক ফুলিয়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিবেন। এছাড়াও মুন ভাই গত ১৭ বছর ধরে সেই প্রমাণ দিয়ে আসছেন।”
তৃণমূল নেতাকর্মীদের অভিমত, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তাদেরই মূল্যায়ন করা উচিত। কোনো ধরনের লবিং বা সুযোগসন্ধানী রাজনীতির পরিবর্তে পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিলে রাজাপুর উপজেলা ছাত্রদল আরও আদর্শিক ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
এদিকে, রাজাপুরের তরুণ সমাজ ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা এখন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মূল্যায়ন করে তরিকুল ইসলাম মুনকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।