1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় ১১ দিনের ব্যবধানে দুই খুন ।। দুই সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাব সরাইল উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিত সভা অনুষ্ঠিত ৬ মাসে ৬ ০০ ধর্ষণের দাবি বিএনপি নেতার।।প্রতিবাদ প্রতিবাদ জানালো সাতক্ষীরা জামায়াত রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মনকে দেখতে চাই তৃণমূল বাক প্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম ।। সহায়তা চান পরিবার ।। শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্যোগে ফুটবল বিতরণ লাল মানচিত্রের রক্তক্ষরণ নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে ইনডোর গেমের পুরুস্কা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি মঞ্জুরুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
বীরগঞ্জ-কাহারোলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এমপি মনজুরুল ইসলাম বীরগঞ্জ-কাহারোল এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালনকালে পাহাড়সম ধৈর্য, সততা ও নিষ্ঠার সঙ্গে নানা প্রতিকূলতার মধ্যেও দলকে পরিচালনা করেছেন। পরবর্তীতে মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি অভিভাবকের মতো পাশে থেকে আগলে রেখেছেন বলেও উল্লেখ করেন এমপি মনজুরুল ইসলাম।
তিনি আরও বলেন, বীরগঞ্জ-কাহারোল দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত। এ অঞ্চলের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এমপি মনজুরুল ইসলাম আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ বীরগঞ্জ-কাহারোলের উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট