1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় ১১ দিনের ব্যবধানে দুই খুন ।। দুই সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাব সরাইল উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিত সভা অনুষ্ঠিত ৬ মাসে ৬ ০০ ধর্ষণের দাবি বিএনপি নেতার।।প্রতিবাদ প্রতিবাদ জানালো সাতক্ষীরা জামায়াত রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মনকে দেখতে চাই তৃণমূল বাক প্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম ।। সহায়তা চান পরিবার ।। শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্যোগে ফুটবল বিতরণ লাল মানচিত্রের রক্তক্ষরণ নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে ইনডোর গেমের পুরুস্কা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক

সাতকানিয়ায় ১১ দিনের ব্যবধানে দুই খুন ।। দুই সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় ১১ দিনের ব্যবধানে দুই খুন,দুই সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় একের পর এক হত্যা,ডাকাতি,চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের সহিংসতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।মাত্র ১১ দিনের ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ড,দুই সাংবাদিকের বাড়িতে চুরি ও ডাকাতি এবং বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষের চলাচল কমে গেছে।ব্যবসায়ী,সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের অভিযোগ, অপরাধীরা বেপরোয়া হয়ে উঠলেও দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।সবশেষ বুধবার (৯ সেপ্টেম্বর)দিবাগত রাতে উপজেলার এক সাংবাদিকের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক মোঃ জাহেদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ৮ থেকে ১০ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে ফেলে। পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করা হয়।পরে স্বর্ণালঙ্কার,নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।পুরো ঘটনা কয়েক মিনিটের মধ্যে সংঘটিত হলেও আশপাশের কেউ টের পাননি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এর কয়েকদিন আগে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের বাড়িতে চুরির ঘটনা ঘটে।চোরেরা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেলে রেখে যায়।এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন তাহমিদুল হাসান হামীম (১৯),এর আগে গত ৩০ আগস্ট রাতে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় জাহেদুল ইসলাম(৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।একই ঘটনায় আহত হন তাঁর বন্ধু ওয়াহিদ।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,ছদাহা ইউনিয়নের হাসমত আলী সিকদার দোকানসংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। গত এক থেকে দুই বছরে সেখানে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই কয়েকটি কিশোর গ্যাং গড়ে উঠেছে।এসব গ্যাংয়ের সদস্যরা আধিপত্য বিস্তার,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।একের পর এক হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।তাদের অভিযোগ, অপরাধীদের একটি অংশ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে।মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা কিশোর গ্যাংগুলো দিন দিন আরও সংঘবদ্ধ হচ্ছে।সন্ধ্যার পর বিশেষ করে কেরানীহাট,ছদাহা, পুরানগড়,হাসমত আলী সিকদার দোকানসংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।এদিকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাম্প্রতিক হত্যাকান্ডে ও অপরাধের ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি অপরাধী,কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন,অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা, শিক্ষক,অভিভাবক এবং সামাজিক ও ধর্মীয় নেতাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সাংবাদিক শহীদুল ইসলাম বাবর বলেন,কেরানীহাট এলাকায় সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যায়।সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন।প্রশাসনের আরও কঠোর ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট