1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৬ মাসে ৬ ০০ ধর্ষণের দাবি বিএনপি নেতার।।প্রতিবাদ প্রতিবাদ জানালো সাতক্ষীরা জামায়াত রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মনকে দেখতে চাই তৃণমূল বাক প্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম ।। সহায়তা চান পরিবার ।। শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্যোগে ফুটবল বিতরণ লাল মানচিত্রের রক্তক্ষরণ নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে ইনডোর গেমের পুরুস্কা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আগৈলঝাড়ায় ২০০ গ্রাম গাঁজা সহ আটক ২। জন নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

৬ মাসে ৬ ০০ ধর্ষণের দাবি বিএনপি নেতার।।প্রতিবাদ প্রতিবাদ জানালো সাতক্ষীরা জামায়াত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

৬ মাসে ৬০০ ধর্ষণের দাবি বিএনপি নেতার,প্রতিবাদ জানাল সাতক্ষীরা জামায়াত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতা আবু জাহিদ ডাবলুর জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা জামায়াত। দলটির দাবি, ডাবলুর বক্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত’।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রতিবাদ বার্তায় তিনি বলেন, বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহরে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাওলানা আজিজুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এ ধরনের গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি আরও বলেন, আবু জাহিদ ডাবলুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তার প্রতি আহ্বান জানাচ্ছি।
এর আগে বুধবার বিকেলে শহীদ আবদুর রাজ্জাক পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন আবু জাহিদ ডাবলু। সেখানে তিনি দাবি করেন, বর্তমান সরকারের ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে। একই সময়ে ৬০০-এর বেশি মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ডাবলু আরও দাবি করেন, এসব ঘটনার ‘ডকুমেন্টস’ ও ‘প্রমাণ’ তার কাছে রয়েছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
ডাবলুর ওই বক্তব্যের পর সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়ে বক্তব্যটি প্রত্যাখ্যান করল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট