1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন । বীরগঞ্জে দশ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার ।। নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন । দুস্থ ও নির্যাতিত সাংবাদিকদের পাশে পাঁচ বছর ধরে ছায়ার মত বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ইঞ্জিন বিকল ট্সরলার সহ ১২ জেলেকে উদ্ধার করল নৌ বাহিনী সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ । সাতকানিয়ায় ১১ দিনের ব্যবধানে দুই খুন ।। দুই সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি মঞ্জুরুল ইসলাম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন ।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, প্রখ্যাত গীতিকার ও সুরকার সুফি সাধক আরিফ দেওয়ানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক সুফি সাধক আরিফ দেওয়ান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম (কবি ও গবেষক) এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক আরিফ দেওয়ান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল এবং তাকে ব্যক্তিগতভাবে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন। যারা সংগঠন ও নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

আরিফ দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সময় থেকেই একটি সংগঠন হিসেবে বাউল সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। বাউল সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পীদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তিনি জানান।

এ সময় সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম বলেন, তিনি কোনো বাউল শিল্পী বা পুরো বাউল সমাজকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেননি। শুধুমাত্র গুটিকয়েক ব্যক্তি, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েই বক্তব্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে কোনো বাউল শিল্পী বা সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের মূল লক্ষ্য হলো বাউলদের পাশে থাকা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা এবং বাউল শিল্পীদের বিভিন্ন সহযোগিতা প্রদান করা।

সদস্য সচিব আরও জানান, বাউল শিল্পীদের সহায়তা, তাদের সমস্যা সমাধান এবং বাউল সংস্কৃতির বিকাশে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আরও জোরালো ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতির সুরক্ষা ও বাউল শিল্পীদের কল্যাণে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট