1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা

এস,এম মোস্তাফিজুর রহমান ।।সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলের খেলোয়াড়,কোচ ও সংশ্লিষ্টদের সম্মান জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র,আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ,আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ক্রীড়া সংগঠক,খেলোয়াড়,কোচ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টে আশাশুনি উপজেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যকে অভিনন্দন জানানো হয়। এবং খেলোয়াড়,কোচ ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন,জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি উপজেলা দলের চ্যাম্পিয়ন হওয়া উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দলের এই সাফল্য তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আশাশুনির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট