1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।
আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল বলেন,যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। দেশ ও সমাজের কল্যাণে যুবকদের নৈতিকতা,শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় উপজেলা অফিস সম্পাদক এনামুল কবির,টিম সদস্য মাওলানা এম. আরাফাত হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ১১টি ইউনিয়ন শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা,আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট