1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

বীরগঞ্জে লাঠি খেলার জমজমাট আসর

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
মরিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব শামিম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লাঠিখেলা দেখতে বিকেল থেকেই নাগরগঞ্জ স্কুল মাঠে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। ঢোলের তালে তালে খেলোয়াড়দের লাঠির কসরত, আক্রমণ-পাল্টা আক্রমণ ও দক্ষতায় মুগ্ধ হন দর্শনার্থীরা। একপর্যায়ে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
স্থানীয় দর্শনার্থীরা বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম যেমন নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হচ্ছে আনন্দ ও সম্প্রীতির বন্ধন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে লাঠিখেলার পরিচিতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট