1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে চারজন নিখোঁজ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শীত লক্ষ্যা নদিতে গোসল করতে গিয়ে
৪জন নিখোঁজ

আবু নাঈম রিপন :নরসিংদী থেকে :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর লাকপুর শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন— চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), মেজো মেয়ের ছেলে (নাতি) শান্ত (১৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া প্রতিবেশী কিশোর সৌরভ (১৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবাইদুল্লাহ।

এছাড়া মজিবুর শেখের অন্য দুই মেয়েও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। শুক্রবার বিকাল ৩টার দিকে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে ওবাইদুল্লাহ ও শান্ত নদীতে নামলে তারাও তলিয়ে যান।

পরে প্রতিবেশী সৌরভসহ কয়েকজন তাদের খুঁজতে নদীতে নামেন।
এ সময় সৌরভও তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে নামলেও রাত হয়ে যাওয়ায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।এদিকে
ফাহিম নামের এক যুবক ১নারীকে উদ্ধার করেছেন
বলে জানা যায়, অন্যদের খুজে পাওয়া যায়নি।
শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, আমরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাইনি। আগামীকাল সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট