
আগৈলঝাড়ায় ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত কালাম গ্রেফতার
মোঃরাছেল
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত কালাম বেপারীকে (৫৫) গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
ঘটনার বিবরণ ও মামলা সংক্রান্ত তথ্য:
অভিযুক্ত: কালাম বেপারী (৫৫), পিতা: মৃত হাচেন বেপারী, গ্রাম: দক্ষিণ বাগধা (পূর্ব পাড়), ১নং ওয়ার্ড, বাগধা ইউনিয়ন।
ঘটনার বিবরণ: ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত খাবারের লোভ দেখিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন চালায়। ঘটনা আড়াল করতে অভিযুক্ত শিশুটির পরিধেয় পোশাক পরিবর্তন করে তাকে পৌঁছে দেয়।
বিষয়টি প্রকাশ: ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটি তার মায়ের কাছে সম্পূর্ণ ঘটনা প্রকাশ করলে বিষয়টি স্বজন ও স্থানীয়দের মাধ্যমে জানাজানি হয়।
পুলিশের অভিযান: ঘটনাটি অবগত হওয়ার পর ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান এবং অফিসার মোঃ মিরাজের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ কৌশলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।