1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

আশাশুনির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমাম।।আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থ সালে নির্বাচনী এলাকার জন্য এমপি মহোদয়ের অনুকূলে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত ফুটবল,ভলিবল,ভলিবল নেট,ব্যাডমিন্টন,
র‍্যাকেট,সাটল কক,ব্যাডমিন্টন নেট,দাবা সেট ও হ্যান্ডবল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফ্রেন্ডস স্পোটিং ক্লাব, অফিসার্স ক্লাব,সোদকনা সবুজ সংঘ,শ্রীকলস স্পোর্টিং ক্লাব,দুর্গাপুর সূর্য তরুণ ক্লাব,বাঁকড়া ইউনাইটেড ক্লাবসহ ৯০ টি ক্লাব ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এসময় জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুল আবছার মোর্তজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, জজ কোর্টের এপিপি বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড.শহিদুল ইসলাম,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট