
সরাইলে বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত
কক্সবাজার ভ্রমণ ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা শাখার কার্যালয়ে আজ রবিবার বিকাল ৪টায় একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কক্সবাজার ভ্রমণ এবং সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক *জনাব এম বাদল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব রৌনাক খান
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক জনাব হাফিজুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক *জনাব মোঃ সেলিম মিয়া- ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জনাব মোঃ ইলিয়াস মোল্লা
সিনিয়র সহসভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন
মহিলা বিষয়ক সম্পাদিকা সাংবাদিক তাসলিমা খন্দকার নুশরাত
প্রচার সম্পাদক *মোঃ শামীম মৃধা
এছাড়াও সভায় সংগঠনের সদস্য জাহিদুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে শীঘ্রই সংগঠনের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।
সভার শেষে উপস্থিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।