1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মাদক, শাখা ছাত্রলীগের অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রোপাগান্ডার বিরুদ্ধে সোমবার রাত ৯ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচি শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি নৈশভোজের আয়োজন করা হয়।

ক্যাম্পাসে মাদকের বিস্তার রোধ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপকার্যক্রম এবং অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ববির ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কুয়াকাটা মহাসড়ক হয়ে পুরো ক্যাম্পাসের প্রদক্ষিণ করে।

ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন,
“পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। তবে আমাদের অবস্থান হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আইনসম্মত।
একই সঙ্গে মাদকের বিরুদ্ধেও আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে এবং সমাজে অপরাধ ও অস্থিরতা বাড়ায়। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করা হবে না।”

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর ছাত্রদলের নেতাকর্মীরা একসঙ্গে রাতের খাবারের আয়োজনে অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট