1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

র‍্যাব- ৯ এর অভিযানে নবীগঞ্জে টাকার জন্য বোনের হত্যাকারী ঘাতক ভাই গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

র‍্যাব-৯ এর অভিযানে
নবীগঞ্জে টাকার জন্য বোনের হত্যাকারী ঘাকত ভাই গ্রেফতার

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জে:- মাত্র ২০ হাজার টাকার জন্য বাক বিতন্ডের এক পর্যায়ে ছোট বোনকে হত্যা করল তারই আপন ভাই! অবশেষে সেই ঘাতক ভাইকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে গ্রেফতার করা হয়।

জানাযায়, পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগম (২৩)- কে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা র‍্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাপিড এক্যাশব ব্যাটালিয়ান র‍্যাব- ৯ এর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার কন্যা নিহত শাবানা বেগম এর দেনমোহর বাবদ ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। উক্ত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ঢাকা কর্মস্থল থেকে বাড়িতে রাজমিস্ত্রি ভাই শাহীন এসে বোনের সাথে বাক- বিতন্ডে জড়িয়ে পড়েে। একপর্যায়ে শাহীন তার বোন শাবানাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই বোন শাবানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‍্যাব-৯ এর অভিযানে বোন হত্যাকারী ঘাতক ভাই শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত (২৯ আগষ্ট) শনিবার শাহীন তার বোনকে চুরিকাঘাত করে এ হত্যান্ডের ঘটনা ঘটে। এ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট