1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

নারায়নপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের হাতে শুকনো খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যুবরণ করা এক শিশুর পরিবারের প্রতিও সমবেদনা জানান জেলা প্রশাসক।
নিখোঁজ ব্যক্তির পরিবার ও শিশুটির পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। বন্যার্তদের পাশে সরকারি সহায়তা অব্যাহত থাকবে এবং দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট