1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছী উপজেলায় ভিপি সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন(৩৬) উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ভিপি সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি রয়েছে। এসব জমি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল বলে স্থানীয়রা জানান। তাদের মধ্যে প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তার নাম স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়দের আরেকটি পক্ষের ভাষ্য, পূর্বের লিজের মেয়াদ শেষ হওয়ার পর বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন ওই ভিপি সম্পত্তির জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৫ সাল পর্যন্ত পূর্বের লিজগ্রহীতারা নিয়মিত লিজের অর্থ পরিশোধ করে জমি চাষাবাদ করেন। ২০২৬ সালের জন্য লিজের অর্থ পরিশোধের বিষয়ে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি—এমন দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

এদিকে, ওই জমিতে ধান, পটল, বরবটি, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। জমির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে ফসল নষ্ট করার অভিযোগও উঠেছে।

এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জমিতে থাকা পটল তোলা ও জমি ছাড়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষে মাসুদ হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত মাসুদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট