1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্মিত পাবলিক লাইব্রেরি ভবন উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি এর কার্যক্রম। জনবল নিয়োগ, বই সংগ্রহ, পর্যাপ্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি রাতে ভবনের সামনের খোলা জায়গায় অসহায় ও ছিন্নমূল মানুষকে মশারি টাঙিয়ে রাতযাপন করতে দেখা যাচ্ছে।

জানা গেছে, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে নির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলায় নির্মিত পাবলিক লাইব্রেরি ভবনটিও উদ্বোধন করা হয়।

এর আগে ১৯ জুন ২০২৫ দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে পাবলিক লাইব্রেরি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ১১টি জেলার ৪৪টি উপজেলায় লাইব্রেরি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সংক্রান্ত সংবাদ ২০ জুন ২০২৫ তারিখে দৈনিক সকালের সময়-এ প্রকাশিত হয়েছিল।

পাবলিক লাইব্রেরি নির্মাণের উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, তরুণ সমাজ ও সাধারণ পাঠকদের জন্য জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা। বই পড়ার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও তথ্যভিত্তিক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবেই প্রকল্পটি নেওয়া হয়েছিল।

তবে উদ্বোধনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভূরুঙ্গামারীর লাইব্রেরিতে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। ভবনটির রক্ষণাবেক্ষণ ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, লাইব্রেরি ভবনের ভেতরে অল্প কিছু চেয়ার-টেবিল ছাড়া উল্লেখযোগ্য কোনো আসবাবপত্র নেই। পাঠকদের জন্য বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও জ্ঞানমূলক সামগ্রী থাকার কথা থাকলেও ভবনটিতে কোনো বইপত্র চোখে পড়েনি। লাইব্রেরির জন্য বই, অন্যান্য সামগ্রী কিংবা কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয়ভাবে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন ভবনটি অব্যবহৃত থাকায় এর সামনের খোলা জায়গা এখন অসহায় ও ছিন্নমূল মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রাতে সেখানে কেউ কেউ মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, পাবলিক লাইব্রেরি নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু ভবন নির্মাণ ও উদ্বোধন করলেই এর উদ্দেশ্য পূরণ হবে না। পর্যাপ্ত বই, আসবাবপত্র, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ জরুরি। দ্রুত কার্যক্রম শুরু করা না হলে সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, পাবলিক লাইব্রেরি ভবনটির বর্তমান অবস্থা ও কার্যক্রম না চলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

সচেতন মহলের দাবি, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই দ্রুত উদ্যোগ নিয়ে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরির কার্যক্রম শুরু করা প্রয়োজন।

তাদের দাবি, বই, আসবাবপত্র ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ করে পাঠকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে লাইব্রেরিটি উপজেলার শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। নির্মাণ ও উদ্বোধনের মধ্যেই যেন প্রকল্পের কার্যক্রম সীমাবদ্ধ না থাকে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট