1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাসড়কে মিনিবাস অটোরিক্সার দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু ,বাসে আগুন সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার অরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন আশাশুনির বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক রহমতুল্লাহ’র ইন্তেকাল প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা মিঠামইনে বিএনপি’র সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও একাডেমিক ফেস্ট ২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আশাশুনির বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

এস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুয়াজ বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন,ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হোসেন।
এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের মেধা,যোগ্যতা ও নৈতিকতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ,দায়িত্বশীলতা ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।##

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার প্রার্খনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমান ও মাকসুদুর রহমান বাদী হয়ে অভিযোগপত্র সূত্রে প্রকাশ, নাকনা মৌজায় বাদীদেন ক্রয়সুত্রে ১৬.৮০ শতক জমি আছে। জমি তাদের নামে নামপত্তন হয়েছে। জমি নিয়ে বাদীদের সাথে বিবাদী খাদিজা খাতুন (নাকনা),আঃ সালাম মোড়ল (নওয়াবেকী),রাকিব ও সাকিব হোসেন (নাকনা) দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাদীর দাবি,১নং বিবাদী খাদিজা খাতুন তার প্রথম স্বামী ২নং বিবাদী আঃ সালাম তালাক দিলে ২য় বিবাহ করলেও স্বামীর ঘরে না যাওয়ায় ভগ্নি হিসাবে বাদীরা তাদের ০.০৩ শতক জমিতে বসবাসের সুযোগ দেয়। বাকী জমি ইজারা দিলে ইজারা গ্রহিতারা ৭-৮ বছর জমিতে চাষ কারবার ও ভোগদখলে আছেন। বিবাদীরা ইজারাদারদের ভোগদখলে বাধার সৃষ্টি করছে এবং গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে বিবাদীরা ২নং বাদী ও বাদীর স্ত্রী খায়রুন্নেছাকে শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে বলা হয়েছে। অন্যদের তাড়িয়ে হাকিয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত,দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট