1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করা হয়েছে।
এ সময় পূজামন্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা, পূজার পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা
উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে (নিন্টু), সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সহ-সভাপতি রামকৃষ্ণ সাহা, যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র পাল, দপ্তর সম্পাদক বাঁধন সাহা, সম্মানিত সদস্য সুমন পাল প্রমুখ।
পরিদর্শনকালে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ পূজার আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন । তারা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন করাই তাদের মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট