1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফকরাবাদ কালিবাড়ী চত্তরে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস)-এর উদ্যোগে,‘স্ববল’ প্রকল্পের তত্ত্বাবধানে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ ও কাঠজাত গাছের চারা বিতরণ করা হয়। ফকরাবাদ ও বুড়িয়া কৃষি পণ্য উৎপাদক সমিতির ৯০ জন সদস্যের মাঝে তিন হাজার পিচ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষকদের হাতে চারা তুলে দেন আশাশুনি উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতির দপ্তর সম্পাদক বাবু দেবব্রত সরকার।
বিতরণ কর্মসূচির আওতায় সমিতির প্রত্যেক সদস্যকে চারটি করে চারা দেওয়া হয়। এর মধ্যে দুটি আম, একটি কদবেল ও একটি মেহগনি গাছের চারা রয়েছে।
চারা বিতরণকালে দেবব্রত সরকার বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। BEDS-এর ‘স্ববল’ প্রকল্পের এ উদ্যোগ কৃষকদের পুষ্টি ও ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধায় ভূমিকা রাখবে।
এ সময় সমিতির সদস্যরা এ উদ্যোগের জন্য BEDS ও ‘স্ববল’ প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট