1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে। এগুলো হলো—আচরণে অমায়িক হওয়া,ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। জনসেবায় এসব গুণের চর্চা একজন দায়িত্বশীল নেতাকে আদর্শ ও জনবান্ধব করে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ,জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা।
এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা মো.রুহুল কুদ্দুস,বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা উপস্থিত ছিলেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট