1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে উপজেলার ১৮৪টি পূজামণ্ডপে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় কাজ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা। পূজামণ্ডপগুলোতে দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত মাঠে থেকে কাজ করেন সংশ্লিষ্টরা।

কালিহাতী পৌর এলাকায় সাবেক মেয়র ও বিএনপি নেতা আলী আকবর জব্বার, তাছির আহমেদ খান, লুৎফর রহমান লেলিন, পৌর বিএনপি নেতা সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ ও হারুনুর রশিদ মেম্বারসহ স্থানীয় নেতারা পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহযোগিতায় ভূমিকা রাখেন।

উপজেলার বল্লা ইউনিয়নে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপি ও বল্লা হাটবাজার কমিটির সভাপতি ফারুক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক নয়ন আকন্দ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, মৎস্যজীবী দল নেতা জাকারিয়া ও যুবদল নেতা মিথুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজামণ্ডপের নিরাপত্তা, পূজারীদের সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা দিনরাত পরিশ্রম করেন। কয়েকটি পূজামণ্ডপের পূজারীরাও জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে তাঁরা যথেষ্ট সহযোগিতা পেয়েছেন।

অন্যদিকে, উপজেলার কোকডহরা ইউনিয়নেও দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভিপি এবং কৃষক দল নেতা ও সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফির নেতৃত্বাধীন নেতাকর্মীরা। স্থানীয়ভাবে তাঁদের নেতৃত্বে দিনরাত কাজ করে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ও জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা শাখার সভাপতি মানিক সাহা ও সাধারণ সম্পাদক সুদীপ দত্তসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতারা পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে। দশমীর প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রেও প্রশাসন ও পুলিশের সহযোগিতা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট