1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্রাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ‘যুবদের সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচি।
বৃহস্পতিবার দুপুরে সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন একটি কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
প্রশিক্ষণে যানবাহন চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং একজন পেশাদার চালকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন হাছনাইন আহমেদ, রহিম রেজা, রফিকুল ইসলাম, সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল, মোসা. স্বর্ণা, কামরুল ইসলাম ও রানা প্রমুখ।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে তাদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (প্রগতি) এ উদ্যোগ নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট