1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে শান্তিপূর্ণভাবে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আশাশুনিতে শান্তিপূর্ণভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি। আশাশুনিতে উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ৯০ জন,পঞ্চম শ্রেণিতে ৬৫ জন,ষষ্ঠ শ্রেণিতে ৩৩ জন,সপ্তম শ্রেণিতে ২৪ জন,অষ্টম শ্রেণিতে ৩২ জন,নবম শ্রেণিতে ১৫ জন এবং দশম শ্রেণিতে ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ আনিছুর রহমান,সহকারী কেন্দ্র সচিব ছিলেন মোঃ মোখলেছুর রহমান। কিশোরকন্ঠ ফাউন্ডেশন আশাশুনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মোঃ আবু বক্কর সিদ্দিক। পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ আব্দুস সালাম। পরিক্ষা কেন্দ্র সচিব আনিছুর রহমান জানান,প্রবল বৃষ্টি উপেক্ষা করেও পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য জেলার ৮ টি কেন্দ্রে ২৮০০+ শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন। ##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট