1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা দায়র করা মামলায় মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড আদেশ ফাঁসি দ্রুত কার্যকর করারদাবি, ক্ষতিগ্রস্ত পরিবারের

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁর মা সালমা বেগম।

দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে তিনি প্রধান আসামি সাবেক এসআই আকবরের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

২৯অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী মামলাটির ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

আদালত মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

বাকি পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার সময় মামলার প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াসহ আসামিরা পলাতক ছিলেন।

রায়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রায়হানের মা সালমা বেগম বলেন, “আলহামদুলিল্লাহ, রায়ে আমি সন্তুষ্ট।

আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চাই।

আসামিরা উপযুক্ত শাস্তি পেলে আমার ৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হবে।

প্রধান অভিযুক্ত আকবরকে ফাঁসির দড়িতে ঝুলালে আমরা শান্তি পাবো, রায়হানের আত্মাও শান্তি পাবে।”

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন চালানো হয়।

পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করেছিলেন।

ঘটনার পর প্রধান অভিযুক্ত আকবর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট