1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে — সিলেটে রিজভী নবীনগরে বিএনপির অফিস ভাঙচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার আসামি চেয়ারম্যান পলাশ সহ গ্রেপ্তার ৫ জন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান সিমেন্ট সহ আটক ১২ জন শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদ উদ্ধার

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার আসামি চেয়ারম্যান পলাশ সহ গ্রেপ্তার ৫ জন

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়,তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-০৭,তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬,জিআর-১৮৫/২৬- এর সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬,৭,৮,৯,১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।
অভিযানে গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬),সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান,গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ওসি আরও বলেন,”আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক,সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।”
গ্রেফতারকৃত পাঁচজনকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট