1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে বিএনপির অফিস ভাঙচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার আসামি চেয়ারম্যান পলাশ সহ গ্রেপ্তার ৫ জন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান সিমেন্ট সহ আটক ১২ জন শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদ উদ্ধার বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ওসি শহিদুর রহমানের সভা ও মতবিনিময়

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অভিযানে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা গেছে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে। পরে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট