1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা ।। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনতা ঐক্যের আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতা ঐক্যের আহ্বান

মোঃরাছেল
​আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
​বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বিশেষ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানানো হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক তথ্যের খবর দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।”
​বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস বলেন, “আমাদের সন্তানদের সুপথে রাখতে পরিবার ও অভিভাবক থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাকাল ইউনিয়নে কোনো ধরনের মাদক, বাল্যবিয়ে বা ইভটিজিং সহ্য করা হবে না।”
​সভায় বিশেষ বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ফকির, সদস্য সচিব বাপ্পি পান্ডে এবং যুগ্ম আহ্বায়ক ইউনুস ফকির। নেতৃবৃন্দ বলেন, “সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের যেকোনো ইতিবাচক পদক্ষেপে স্থানীয় জনগণ সবসময় পাশে থাকবে।”
​সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সদস্য তারেক ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাছেল। এছাড়াও উপজেলা যুবদল নেতা বেল্লাল ফকির, আকবার, সিরাজ মোল্লাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
​সভা শেষে বক্তারা বাকাল ইউনিয়নকে মাদক, অপরাধ ও বাল্যবিয়ে মুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট