1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল ও প্রগতিশীল জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের ইব্রাহিম হুসাইন ২৫৭ ভোট,জাকির হোসেন (সর্বোচ্চ) ২৮৪ ভোট,মিজানুর রহমান ২৮১ ভোট ও মো.সাইফুল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

অপরদিকে,প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল জোটের প্রার্থী হারুন অর-রশিদ ২৪৬ ভোট,দীনবন্ধু মজুমদার ২৪৯ ভোট, ইউনুছ আলী ২৪৫ ভোট ও কামরুজ্জামান ২৪৩ ভোট পান।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সাবিতুন নাহার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা খাতুন পান ২৩৮ ভোট।

নির্বাচনে মোট ৭০৬ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২টি পুরুষ ও ১২টি মহিলা ভোট বাতিল হয়।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক আবু হাসান,দীনবন্ধু মিস্ত্রী ও রোকসানা পারভীন নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন,মহাদেব মিত্র ও মিলি রানী মন্ডল।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন (অতিঃ দাঃ)। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ হোসেন, দেবপ্রসাদ বিশ্বাস,খাইরুল বাশার,ফারুক হোসেন ও মনিরুল ইসলাম।

নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা করা হয়।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট