1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

মিঠামাইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

২৯/০৯/২০২৬
মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২
টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪।

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় ১১১ বস্তা সারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুইটি টলি গাড়িও জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্ব রাত ১১টার দিকে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে টলি গাড়িতে করে সার স্থানান্তরের সময় ড্রাইভার শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার এলএলবি জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় শাহিন মিয়া, জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে মিঠামইন থানায় আজ ২৯ শে সেপ্টেম্ব মঙ্গল বার একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন হাতে তুলে নিলে তাকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে জব্দকৃত সার ও টলি গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট